শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ছাত্রলীগ নেতাকে কোপানোর প্রতিবাদে বিক্ষোভ ও পথ সভা

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১১ জুন, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ছাত্রলীগ নেতাকে কোপানোর প্রতিবাদে বিক্ষোভ ও পথ সভা

    জেলার শিবগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। গত ৯ জুন  শুক্রবার সন্ধ্যায় শতাধিক নেতাকর্মীর একটি মিছিল শিবগঞ্জ ডাকবাংলোর সামন থেকে শুরু হয়ে শিবগঞ্জ পৌরমার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

    মিছিল শেষে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও  শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু আহমদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল্লাহ  আওয়াল গোনি জোহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি  শমীউর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল বাকী, পৌর ছাত্রলীগ সভাপতি আলী রাজ ও সাধারণ সম্পাদক ডলার রকি।

    এছাড়াও উপস্থিত ছিলেন  উপজেলা আওয়াামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে গত ৮জুন রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল হাসান বাড়ি ফিরার পথে একদল দুবৃর্ত্ত আম বাগানে নিয়ে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমনে তিনি এখন চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর