শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দোকানপাট ভাঙচুরের অভিযোগ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১ জুন, ২০২৩ ০৮:২৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দোকানপাট ভাঙচুরের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দোকানঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে রাণীহাটি বাজারের সনি এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। দোকানের ভাড়া বৃদ্ধি নিয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি দোকান মালিকের। তবে এ ঘটনায় রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিনকে দায়ী করছেন দোকান মালিকরা।

    পুলিশ বলছে- লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। দোকান মালিকদের দাবি- অযাচিত ভাড়া বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ করলে ক্লাশ বন্ধ রেখের স্কুলের শিক্ষার্থী ও বহিরাগতদের দিয়ে দোকান ভাঙচুর করেছে প্রধান শিক্ষক কামাল উদ্দিন। ক্ষতিগ্রস্থ সনি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আলমাস উদ্দিন বলেন, আমাদের দীর্ঘদিন ধরে ভাড়া বৃদ্ধির জন্য নানা রকম চাপ দিয়ে আসছে প্রধান শিক্ষক কামাল উদ্দিন। অযাচিত ভাড়া বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানালে দোকানে পোশাক পরিহিত স্কুলের শিক্ষার্থী ও বহিরাগত লোকজন এসে হামলা ও ভাঙচুর চালায়। এমনকি দোকানের বিভিন্ন পণ্য লুট করে নিয়ে গেছে তারা। ক্ষতিসাধন হয়েছে প্রায় ৫০ হাজার টাকার।

    স্থানীয় দোকানীরা জানায়, জোরপূর্বক ভাড়া বৃদ্ধি করতে চান প্রধান শিক্ষক। কারো কথা শুনতে নারাজ তিনি। প্রতিবাদ করতে গেলে উল্টো হামলা, ভাঙচুর ও ভয়ভীতি দেখান। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। তবে রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি তার মোবাইলফোনে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।

    এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদিও ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর