শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ১৩বছর বয়সী মহিলা হাফেজকে দশভাইয়া ফাউন্ডেশনের সংবর্ধনা

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩১ মে, ২০২৩ ০৯:০৪ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ১৩বছর বয়সী মহিলা হাফেজকে দশভাইয়া ফাউন্ডেশনের সংবর্ধনা

    শিবগঞ্জে দশ ভাইয়া ফাউন্ডেশনের  পক্ষ থেকে দশ ভাইয়া বংশের মোসাঃ হামিদা খাতুন ১৩ বছর বয়সে মাত্র সাত মাসের ব্যবধানে হাফেজ হওয়ায় হাফিজা মোসায়ঃ হামিদা খাতুমকে সংবর্ধনা দেয়া উপলক্ষে  এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    মঙ্গলবার  বিকালে শিবগঞ্জ  উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে মরহুম এমরান হোসেন মাড্টারের বাড়ির পিছনে আম বাগানে  এ সংবর্ধনা অনুষ্ঠানে  সভাপতিত্ব  করেন দৈনিক  ইত্তেফাকের শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম।

    অনুষ্ঠানে ঢাবির রসায়ন বিভাগের শেয বর্যের শিক্ষার্থী  ও দশ ভাইয়া  ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ  শামসুল হক ড্যানির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন  দশভাইয়া ফাউন্ডেশনের  সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের নবজাতক  ও শিশু বিশেষজ্ঞ ডাঃ মাহফুজ  রায়হান।বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন দশভাইয়া  ফাউন্ডেশনের  সাধারণ  সম্পাদক  ও হাফেজা মোসাঃ হামিদা  খাতুনের পিতা মাওলানা আব্দুল হামিদ, ফাউন্ডেশনের উপদেষ্টা  আব্দুল জলিল মাস্টার,মনাকষা ইউপির ৫নং ওয়ার্ড সদস্য মইনুর রহমান,বীর মুক্তিযোদ্ধা  আনেশুর রহমান,বীর মুক্তিযোদ্ধা  আলহাজ মোয়াজ্জেম  হোসেন মন্টু,শিবগঞ্জ  গৌড়  প্রেস ক্লাবের সভাপতি মাইনুল ইসলাম লাল্টু ও শিবগঞ্জ ডেলটা মেডিকেল  সেন্টারের পরিচালক জাহিদুল ইসলাম  জাহিদ।

    অনুষ্ঠানের শেষে হাফেজা মোসাঃ হামিদা  খসতুনকে সম্মাননা  ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন দশ ভাইয়া  ফাউন্ডেশনের  সভাপতি  নবজাতক  ও শিশু বিশেষজ্ঞ ডাঃ মাহফুজ  রায়হান ও ফাউন্ডেশনের  উপদেষ্টা মন্ডলী,সদস্য বীর মুক্তিযোদ্ধাগণ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর