শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে প্রথম বিভাগ ফুটবল লীগের চ্যাম্পিয়ন “বয়েস ক্লাব”

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৮ মে, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে প্রথম বিভাগ ফুটবল লীগের চ্যাম্পিয়ন “বয়েস ক্লাব”

    রাজবাড়ী প্রথম বিভাগ ফুটবল লীগের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এই খেলা হয় এবং খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

    লীগ কমিটির চেয়ারম্যান ও বিএফএ রাজবাড়ীর সহ-সভাপতি কাজী হেফাজন আলী টিটুর সভাপতিত্বে আয়োজিত লীগের সমাপনী খেলায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহা, হেদায়েত আলী সোহরাব, এবিএম মঞ্জুরুল আলম দুলাল প্রমুখ।

    পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া খেলোয়ারদের মাঝে ট্রফি তুলে দেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীসহ অতিথিরা।

    জানা গছে,এই খেলায় ১৪টি দল অংশ গ্রহণ করে। সমাপনী খেলায় রাজবাড়ী বয়েস ক্লাব ও গোয়ালন্দ ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। রাজবাড়ী বয়েস ক্লাব ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং গোয়ালন্দ ফুটবল একাদশ ৪ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর