শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে অবৈধ ৩০টি স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২০ মে, ২০২৩ ০৬:৫৯ পূর্বাহ্ন

    শিবগঞ্জে অবৈধ ৩০টি স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি খাস জমিতে নির্মিত ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন।

    তিনি জানান, দীর্ঘদিন ধরে খাসেরহাট বাজারে সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসায়ী পরিচালনা করছে কিছু অসাধু ব্যবসায়ীরা- এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

    শিবগঞ্জ থানা পুলিশ, বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, বিনোদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপি সদস্য এবং এলাকাবাসী অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর