শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে পল্লী সমাজসেবা কার্যক্রমের ঋণের চেক বিতরণ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৯ মে, ২০২৩ ১১:১৩ পূর্বাহ্ন

    শিবগঞ্জে পল্লী সমাজসেবা কার্যক্রমের ঋণের চেক বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পল্লী সমাজসেবা কার্যক্রমের ঋণের চেক ও ক্যান্সার রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এসব চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম সচিব, পরিচালক (প্রতিষ্ঠান) কামরুল ইসলাম চৌধুরী। একই সঙ্গে ২২-২৩ অর্থবছরের  বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বহি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আক্তারুল আলম, ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, মোশাররফ হোসেন, মঈন উদ্দিন ও সিএসপিপি প্রকল্পের সমাজকর্মী সেনারুল ইসলাম প্রমূখ।

    অনুষ্ঠানে সাত জনের মাঝে পল্লী সমাজসেবা কার্যক্রমের ঋণের দুই লাখ টাকার চেক ও দুই ক্যান্সার রোগীর মাঝে এক লাখ টাকার চেক বিতরণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর