শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীকে সহায়তা প্রদান

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৭ মে, ২০২৩ ০৮:০০ অপরাহ্ন

    শিবগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীকে সহায়তা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগী ফেন্সী বেগমকে চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বুধবার দুপুরে ব্যক্তিগত তহবিল হতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই রোগীর হাতে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ প্রমূখ। এর আগেও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

    জানা গেছে- গত আট মাস আগে গর্ভাবস্থায় ক্যান্সার ধরা পড়ে চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর শরিফুল ইসলামের স্ত্রী ফেন্সী বেগমের। পরে তাদের ঘরে ছেলে সন্তান জন্ম নিলে দুধ না পুষ্টিহীনতায় ভুগছিল শিশুটি। সোমবার খবর পেয়ে ওই রোগীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করে দুই মাসের শিশু আবিদ হাসানের লালন পালনের দায়িত্ব নেন চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর