এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন সেখ মোহাম্মদ মহসিন

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২১ ০৯:৫২ পূর্বাহ্ন

এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন সেখ মোহাম্মদ মহসিন
সেখ মোহাম্মদ মহসিন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)  প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব পেয়েছেন সেখ মোহাম্মদ মহসিন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রিয়াসাত আল ওয়াসিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জানুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে। সেখ মোহাম্মদ মহসিন ইতিপূর্বে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা ইউনিট, শাখার দায়িত্ব পালন করেন। বন্যার কবল হতে ফসলের ক্ষতি হ্রাস, যাতায়াত সুবিধা বৃদ্ধি এবং মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে হাওড় অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন গুরুত্বপূর্ন অবদান রাখেন শেখ মোহাম্মদ মহসিন।




সাতদিনের সেরা খবর

বিবিধ - এর আরো খবর

আট বিভাগেই বৃষ্টির আভাস

আট বিভাগেই বৃষ্টির আভাস

৩১ ডিসেম্বর, ২০২১ ০৯:৫২ পূর্বাহ্ন