শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আম পরিবহন সংক্রান্ত জেলা প্রশাসনের সভা

    চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও নওগাঁতে কুরিয়ার চার্জ কেজিতে ১০ টাকা করার প্রস্তাবন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৬ মে, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও নওগাঁতে কুরিয়ার চার্জ কেজিতে ১০ টাকা করার প্রস্তাবন

    কদিন পরেই আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে শুরু হবে আম কেনাবেচার ভরা মৌসুম। চাঁপাইনবাবগঞ্জের আম সারাদেশে পৌচ্ছে যাবে বিভিন্ন মাধ্যমে। এবছরও থাকছে ম্যাংগো স্পেশাল ট্রেন সার্ভিস। এছাড়াও ট্রাক, বাস, বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিবহন হয়ে থাকে আম।

    ভোক্তা পর্যায়ে আম পরিবহনে গুরুত্বপূর্ন ভুমিকা রাখে কুরিয়ার সার্ভিস গুলো। এসব প্রতিষ্ঠান, নিজেদের মত করে ভোক্তাদের কাছ থেকে সার্ভিস চার্জ নিয়ে থাকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পযন্ত সারাবছর এক কেজি চাল পরিবহনে পাঁচ-ছয় টাকা নেয়া হলেও, আম মৌসুমে এক কেজি আম পরিবহনে ভোক্তাকে গুনতে হয় ১৪-২০ টাকা পর্যন্ত। সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আম পরিবহন সংক্রান্ত মতবিনিময় সভায় কুরিয়ার সার্ভিসের চার্জ সর্বচ্চো কেজিতে ১০ টাকা রাখার প্রস্তাবনা দেয়া হয় জেলা প্রশাসকের তরফ থেকে। সেই সাথে রাজশাহী ও নওগাঁ জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে এ তিন জেলায় কুরিয়ার চার্জ কেজিতে ১০ টাকা করার বিষয়েও কথা হয়।

    এছাড়াও ম্যাংগো স্পেশাল ট্রেন আগামী ২০ মে থেকে চালু করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। অন্যদিকে ট্রাক মালিকদের সাথে আম ব্যবসায়ীদের সমন্বয় করে দিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের ওয়েব সাইটে ট্রাক মালিক ও চালকদে মোবাইল নাম্বার সহ তালিকা আপলোড করার সিদ্ধান্ত হয়।

    সভায় বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধি, কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি সহ আম উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

    সভা শেসে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, আমাদের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা পযন্ত আম পৌচ্ছানোর খরচ কুরিয়ায়ে ১০ টাকা করার প্রস্তাবনা দেয়া হয়েছে, কুরিয়ারের প্রতিনিধিরা তাদের হেড অফিসের যোগাযোগ করে আমাদের এ বিষয়ে লিখিত জানাবে। সেই সাথে রাজশাহী ও নওগাঁতেও এ চার্জ একই করার বিষয়ে দুই জেলার জেলা প্রশাসকের সাথে কথা বলে, আমাদের প্রস্তাবনার কথা জানিয়েছি। তিন জেলা মিলে কুরিয়ার চার্জ ১০ টাকা নির্ধারন করা গেলে, তা ভোক্তাদের কিছুটা  স্বস্তি দিবে।

    এবারও চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেন এর মাধ্যমে আম পরিবহনে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হচ্ছে, আগামী ২০ মে থেকে বিশেষ এ ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী মিলিয়ে রেলকতৃপক্ষ চুড়ান্ত দিনক্ষন ঠিক করবে।

    পুরো আম মৌসুম জুড়ে, পরিবহন, আম বাজার, আম কেনাবেচা সহ পুরো পক্রিয়া দেখভালের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে থাকবে ম্যাংগো সেল, সেই সাথে একটি ট্রান্সফোর্স গঠন করা হবে যারা বিষয়গুলো নিয়মিতই তদারকি করবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর