শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বিধবার আড়াই লাখ টাকা আত্মসাত করেছে প্রতারক পাখি

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৯ মে, ২০২৩ ০৯:০৪ পূর্বাহ্ন

    শিবগঞ্জে বিধবার আড়াই লাখ টাকা আত্মসাত করেছে প্রতারক পাখি

    শিবগঞ্জে এক প্রতারক মহিলার বিরুদ্ধে অন্য এক মহিলা অর্থ আত্মসাতের অভিযোগ করেছে। ভুক্তভোগী মহিলা হলো জেলার শিবগঞ্জ উপজেলা মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত মজলুর রহমানের বিধবা স্ত্রী মুস্তারী বেগম, এবং প্রতারক মহিলা হলো জেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে পাখি খাতুন। প্রতিকার চেয়ে ওই ভুক্তভোগী মহিলা শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সমাজ সেবা অফিসার বরাবর আবেদন করেছে ।  

    গত ৭ মে উপজেলা নির্বাহী অফিসার  ও উপজেলা সমাজ সেবা অফিসার বরাবর মুস্তারী বেগমের স্বাক্ষরিত পৃথক দুটি আবেদন সুত্রে জানা গেছে, বিধবা মুস্তারী বেগমকে ,পাখি খাতুন উপজেলা সমাজ সেবা অফিসের একজন কর্মচারী পরিচয় দিয়ে তাকে ও তার আশেপাশের লোকজনের(বিধবা, প্রতিবন্ধী,বয়স্ক ও স্বামী পরিত্যক্ত) সুবিধাভোগীর ভাতার কার্ড করে দিবে বলে তাদের নিকট হতে জনপ্রতি  আট হাজার থেকে ১০ হাজার পর্যন্ত টাকা নিতে বলে। তার কথা মত মুস্তারী বেগম  অনেকের নিকট হতে টাকা নিয়ে পাখি খাতুনকে  কয়েক দফায  দুই লাখ ৫০ হাজার টাকা দেন। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও  সুবিধা ভোগীর কার্ড করে না দেয়ায়  টাকা ফেরত চাইলে নানা ধরনের টালবাহনা করে । পরে আমি জানতে পারি যে পাখি খাতুন সমাজ সেবা অফিসের কেউ নয়। সে আসলে একজন প্রতারক।

    ভুক্তভোগী তার আবেদনে আরো বলেন, যে পাখির কথা মত  যাদের নিকট হতে সুবিধাভোগীর কার্ড করে দিবে বলে টাকা নিয়েছে তারা আমার ওপর ভীষণ চাপ দিতেছে। এমনকি আমার বাড়িতে গিয়ে তারা গালিগালাজ ও হুমকী দিতেছে।  এ ব্যাপারে শিবগঞ্জ  উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস ও শিবগঞ্জ  নির্বাহী অফিসার আবুল হায়াত  বলেন, আবেদন পেয়েছিঅ।  সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর