শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কামালপুর সীমান্তে বিপুল পরিমাণ হেরোইন-ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৮ মে, ২০২৩ ০৭:৫৬ পূর্বাহ্ন

    কামালপুর সীমান্তে বিপুল পরিমাণ হেরোইন-ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

    জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায  দুই কেজি হেরোইন ও পাঁচ হাজার সাত’শ পিস ইয়াবা উদ্ধার করেছে -বিজিবি। রবিবার সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে শনিবার রাত ১১টার দিকে কামালপুর বিওপির অধীনস্ত এলাকার সীমান্ত পিলার ১৮৮/৩ এস হতে আনুমানিক ১‘শ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

    ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান, কয়েকজন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর বিওপির ব্যাটালিয়নের হাবিলদার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কামালপুর বিওপির অধীনস্ত এলাকার সীমান্ত পিলার ১৮৮/৩ এস হতে আনুমানিক ১‘শ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতবাড়ি এলাকায় অভিযান চালান।

    এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে ভারতে দৌড়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ওই বস্তা তল্লাশি করে দুই কেজি ১‘শ গ্রাম হেরোইন ও পাঁচ হাজার সাত’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর