শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাপাইনবাবগঞ্জে মে দিবসের শোভাযাত্রা ও আলোচচনা

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১ মে, ২০২৩ ০৭:২২ অপরাহ্ন

    চাপাইনবাবগঞ্জে মে দিবসের শোভাযাত্রা ও আলোচচনা

    মহান মে দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক  অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহাবুব-উল-আলম।

    বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান, জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ তুলেজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, ভোলাহাট উপজেলা  শাখার সভাপতি মোঃ আঃ লতিফ। এসময় উপস্থিত ছিলেন গৌরী চন্দ সিতু, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। শেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

    এছাড়া দিবসটি উপলক্ষে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) সকালে শহরের র‌্যালী করে এবং নবাবগঞ্জ সরকারী কলেজের হলরুমে আলোচনা সভা করে। সভায় বক্তব্য রাখেন ইনসাব’র উপদেষ্টা শহীদুল হুদা অলক, বিশিষ্ট ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনাসহ অন্যরা। এছাড়া, দর্জি শ্রমিক, রেস্তোরা শ্রমিকসহ বিভিন্ন সংগঠন কর্মসূচী পালন করে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর