শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে বীরমুক্তিযোদ্ধা জখম

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৮ এপ্রিল, ২০২৩ ১০:৫০ অপরাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে বীরমুক্তিযোদ্ধা জখম

    চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে বীরমুক্তিযোদ্ধা আফসার আলী মাস্টারকে (৭০) জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার সকালে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    আহতের ছেলে ওলিউল্লাহ ও বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী জানান, গত দুই বছর আগে প্রতিবেশী ইয়াহিয়া ওরফে এহু মড়লের সঙ্গে বাড়ির পাশের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিষয়টি মিমাংসা হয় এবং জমির আইল সীমানা নির্ধারণ করে খুঁটি বসানো হয়। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে হটাৎ ইয়াহিয়া ও তার ছেলেরা মিমাংসিত জমির খুঁটি তুলে ফেললে বীরমুক্তিযোদ্ধা তাদের বাধা দেয়। এ সময় ইয়াহিয়া হাতে থাকা লোহার রড দিয়ে বীরমুক্তিযোদ্ধাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে।

    এদিকে মুক্তিযোদ্ধার আহত হবার ঘটনার খবর শুনে হাসপাতালে ছুটে যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন ও বীরমুক্তিযোদ্ধা মুনসুর আলীসহ অন্যান্য সহযোদ্ধারা।

    এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তার করে বিচার দাবি করেন তারা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আহতের ছেলে ওলিউল্লাহ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর