শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আশুলিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সুমন মীর

    আশুলিয়া প্রতিনিধি

    ১৩ এপ্রিল, ২০২৩ ১০:৫১ অপরাহ্ন

    আশুলিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সুমন মীর

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশুলিয়া বাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন হোসেন মীর।

    সুমন হোসেন মীর বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশুলিয়া সহ দেশবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

    আশুলিয়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সুমন হোসেন মীর বলেন, পবিত্র ঈদুল ফিতর ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব। প্রত্যেক মুসলমান অধীর আগ্রহে এই মহান উৎসব পালনের জন্য অপেক্ষা করে। রমজান মাসের ৩০ দিন রোজা রাখার পর চাঁদ দেখে ঈদ উল ফিতর উৎসব পালন করা হয়। এই বিশেষ উৎসবে লোকেরা নামাজ পড়ে আল্লাহর নিকটে সুখ ও শান্তির জন্য দোয়া কামনা করে এবং একে অপরকে আলিঙ্গন করে পবিত্র ঈদুল ফিতরের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে থাকে।

    তিনি বলেন, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমান ভাইদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

    তিনি আরও বলেন, রহমত,বরকত ও মাগফিরাতের মাস রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাতির জন্য আনন্দের।

    এসময় তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলে মিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।

    সর্বশেষে তিনি নিজ এলাকাসহ দেশবাসীর নিকট সদ্য প্রয়াত ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূঁইয়া'র বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া চান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর