শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টুঙ্গিপাড়ার পতিত জমিতে চাষ করা সবজি গণভবনে

    নিজস্ব প্রতিবেদক

    ৬ এপ্রিল, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ন

    টুঙ্গিপাড়ার পতিত জমিতে চাষ করা সবজি গণভবনে

    টুঙ্গিপাড়ার পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ও ফলমূল এসেছে গণভবনে। বুধবার (৫ এপ্রিল) গণভবনে আনা হলে প্রধানমন্ত্রী সেগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি মুঠোফোনে টুঙ্গিপাড়ায় চাষাবাদের তিনটি ভিডিওচিত্র সবাইকে দেখান।

    ভিডিওতে দেখা যায়, লাউ, করলা, কচু, ঢেঁড়স, কচুর লতি, শসা, পাট শাক, ডাঁটা, মিষ্টিকুমড়া, লাল শাক ও পুঁই শাকসহ বিভিন্ন সবজি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বিভিন্ন সবজি হাতে নিয়ে ছবি তোলেন ও সবজিগুলো পরিদর্শন করেন।

    দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর দুদিনের সফরে গত ৬ জানুয়ারি নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

    পরের দিন শনিবার সকালে (৭ জানুয়ারি) টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের পূর্বের বিলে অনাবাদি পৈতৃক জমি পরিদর্শন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তিনি জলাভূমির অন্তর্গত ওই অঞ্চলের জমিগুলোতে ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষের নির্দেশনা দিয়েছিলেন। একই সঙ্গে বারবার দেশবাসীকেও আহ্বান জানান সব অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় আনতে।

    শুধু আহ্বান জানিয়েই বসে থাকেননি প্রধানমন্ত্রী। তার তত্ত্বাবধানে টুঙ্গিপাড়ার অনাবাদি ও জলামগ্ন জমিতে চাষাবাদ করা হয়। তিন মাসের মধ্যে পতিত জমি ভরে ওঠে ফুলে-ফলে-ফসলে। গণভবনের অনাবাদি জমি চাষের আওতায় এনে সবজি চাষে সাফল্যের পর এবার পৈতৃক অনাবাদি জমিতে ভাসমান বেডে সবজি ফলিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর