শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পত্নীতলার আমাইড়ে জনতার মুখোমুখি ইউপি চেয়ারম্যান প্রার্থীরা

    পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ২৬ ডিসেম্বর, ২০২১ ০৯:৪৬ অপরাহ্ন

    পত্নীতলার আমাইড়ে জনতার মুখোমুখি ইউপি চেয়ারম্যান প্রার্থীরা
    মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীরা

    আসন্ন ৫ জানুয়ারি ইউপি নির্বাচনকে সামনে রেখে  সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং সংঘাতমুক্ত নির্বাচন করার লক্ষে পত্নীতলার আমাইড় ইউনিয়নের চারজন চেয়ারম্যান ও ১৫ জন সদস্য  পদপ্রার্থীদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
     
    শনিবার  (২৫ ডিসেম্বর) নওগাঁ পত্নীতলা উপজেলা আমাইড় ইউনিয়নের সুজন-সু শাসনের জন্য নাগরিক, পিএফজি ও আত্নঃধর্মীয় ফোরাম এর আয়োজনে  শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  বিকাল ৩ ঘটিকায় আমাইড় ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন সদস্য  প্রতিদ্বন্দ্বি পদপ্রার্থীদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী আছির উদ্দিনের সঞ্চালনায় সুজন-সু শাসনের জন্য নাগরিকের ইউনিয়ন সভাপতি আহসান হাবিব প্রিন্সের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুজন,  সু শাসনের জন্য নাগরিকের ইউনিয়ন সাধারণ সম্পাদক আপেল মাহমুদ,  আন্ত:ধর্মীয় ইউনিয়ন ফোরামের আহবায়ক আব্দুল মজিদ,  গণগবেষণা ফোরামের ইউনিয়ন সভাপতি মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই,  বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

    মুখোমুখি অনুষ্ঠানে ৪জন চেয়ারম্যান ও ১৫জন ইউনিয়ন সদস্য পদপ্রার্থী আমাইড় ইউনিয়ন নিয়ে পরিকল্পনা ও প্রত্যাশা এবং উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন। প্রায় ৩ হাজার জনগণ সঙ্গে নিয়ে প্রার্থীরা এলাকার উন্নয়নে সঠিক লোককে নির্বাচিত করতে শপথ গ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ ডিসেম্বর, ২০২১ ০৯:৪৬ অপরাহ্ন