শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩০ মার্চ, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান

    শিবগঞ্জে আগুনে পুড়া ক্ষতিগ্রস্থদের মাঝে সহযোগিতার হাত বাড়ালেন উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যা সাতটার  দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি পারচৌকা গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এম হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ।

    এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল চিনি, তেল, লবণ ও পেঁয়াজসহ আট ধরনের খাদ্যসামগ্রী প্রদান করেন। একই সঙ্গে বাড়ি নির্মাণের জন্য প্রত্যেক পরিবারের জন্য ঢেউটিন প্রদানের প্রতিশ্রুতি দেন। এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পুড়ে যাওয়া জাতীয়  পরিচয়পত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র তৈরী করে  দেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশ দেন। এ সময় আগুনে দগ্ধ ইসমাইলের ছেলে আতাবুর রহমানের খোঁজ খবর নিয়ে বিচারক এম এম হুমায়ুন কবির নিজ অর্থায়নে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেন।

    উল্লেখ্য, আগুনে দগ্ধ আতাবুর রহমানের চিকিৎসার সেবার দায়িত্ব নেন দশ ভাইয়া ফাউন্ডচনের চেয়ারম্যান ও সদর হাসপাতালের শিশু ও নবজাতক বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান। দেয়া হয় বস্ত্র ও শুকনো খাবার। এর আগে সকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা রাঘববাটী গ্রামে অগ্নিকান্ডে তিনটি পরিবারের আটটি ঘর ও ঘরের আসবাবপত্র, টাকা ছাগল, কবুতরসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ মার্চ, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ন