শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টুঙ্গিপাড়ায় গণহত্যা দিবস পালিত: বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ মার্চ, ২০২৩ ১০:৪২ অপরাহ্ন

    টুঙ্গিপাড়ায় গণহত্যা দিবস পালিত: বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

    ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

    শনিবার সকাল ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় ।

    এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় পবিত্র ফাতেহা পাঠ করে দোয়া ও মোনাজাতে অংশ নেন কর্মকর্তারা। এছাড়াও ২৫ মার্চের কালোরাতে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।  
    পরে সকাল সাড়ে ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুম বজ্রকণ্ঠে ২৫ মার্চে নিহতদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের সভাপতিত্বে এ আলোচনা সভায় টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

    দুপুর ১২ টায় গণহত্যা দিবসের উপর প্রামান্যচিত্র প্রদর্শনী করা হয়।  বাদ জোহর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে ২৫ মার্চের কালোরাতে নিহতদের রুহের মাগফিরাত কামনায় প্রার্থনা করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর