শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী গার্ল-ইন-স্কাউট ডে ক্যাম্প অনুষ্ঠিত

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২২ মার্চ, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী গার্ল-ইন-স্কাউট ডে ক্যাম্প অনুষ্ঠিত

    বাল্য বিয়ে, মাদকসহ সামাজিক নানা অসংগতি দূর করার অঙ্গিকারের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে গার্ল-ইন-স্কাউট ডে ক্যাম্প। চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যাণপুর, হর্টিকালচার সেন্টারে মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজনে জেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গার্ল ইন স্কাউটের ৩০টি দল অংশ গ্রহন করে।সকালে এ আয়োজনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক পাপিয়া সুলতানা।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুসফিকুর রহমান, সহকারি কমিশনার আশরাফুল আম্মিয়া সাগর, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউট লিডার খসুরু পারভেজ, জেলা কাব লিডার কে এ এম মাহফুজুর রহমানসহ অনান্যরা।

    এছাড়াও শিক্ষার্থীদের ব্যাক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে একটি সেশন পরিচালিত হয়। এতে আলোচনা করেন নাচোল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক বিউটি বেগম। আরো উপস্থিত ছিলেন, সোশ্যাল মাকেটিং কম্পানীর রাজশাহী সিনিয়র সেলস ম্যানেজার মুহাম্মদ হাবিবুর রহমান। দিনব্যাপী আয়োজনে গার্ল-ইন-স্কাউট এর সদস্যরা স্কাউটিং সম্পর্কে ধারনা নেওয়ার পাশাপাশি, দেশের উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করা ও বাল্য বিয়ে, মাদকসহ সামাজিক নানা অসংগতি দূর করতে ভুমিকা রাখার শপথ নেন। এছাড়াও শিক্ষার্থীদের ব্যাক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা দেয়া হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ মার্চ, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ন