শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাচোলে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩০ জানুয়ারী, ২০২৩ ০৭:২৭ পূর্বাহ্ন

    নাচোলে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

    "এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি" এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।

    দিবসটি পালন উপলক্ষে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রোববার (২৯ জানুয়ারি) সকালে হাসপাতাল চত্বরে র‍্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অন্যান্যরা অংশগ্রহণ করেন।

    কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়া, এমওডিসি ডা. আসাদুর রহমান বিপ্লব, নার্সিং সুপারভাইজার সুফিয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

    সভায় বক্তারা বলেন, প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রোববার কুষ্ঠরোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এই দিবস পালন করা হয়। গত পাঁচ বছরে দেশে ১৬ হাজারেরও বেশি কুষ্ঠ রোগী শনাক্ত হয়েছে এবং আক্রান্তদের ৮ শতাংশের অঙ্গহানি ঘটেছে। অথচ সময়মতো ও সঠিক চিকিৎসা নিলে এটি পুরোপুরি দূর হতে পারে। এই লক্ষ্যে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সবধরনের সেবাপ্রাপ্তি সহজতর করা ও কুষ্ঠ সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ জানুয়ারী, ২০২৩ ০৭:২৭ পূর্বাহ্ন