শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জ উপনির্বাচন: দুই আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৯ জানুয়ারী, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জ উপনির্বাচন: দুই আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

    চাপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনে উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তিন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন পত্র বাতিল হয়েছে আওয়ামীলীগ বিদ্রোহী, রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র বাতিল হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল ও জাসদের প্রার্থী মনিরুজ্জামান মনিরের।

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্রের সাথে এক শতাংশ ভোটারের যে সমর্থন সূচক স্বাক্ষর জমা দিয়েছিলেন, সেখানে দৈবচয়নের মাধ্যমে যাচাইবাছাইয়ে একজন ভোটার বলেছেন তিনি স্বাক্ষর দেননি। এ কারনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো ঋণখেলাপীর যে তথ্য, সেখানে জাসদের প্রার্থী মনিরুজ্জামান মনির ও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমানের নাম রয়েছে। এ কারনে তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ জানুয়ারী, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ন