শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পত্নীতলায় মহিলা অধিদপ্তরের বিউটিশিয়ান কনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

    মাহমুদুন্নবী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

    ৬ জানুয়ারী, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ন

    পত্নীতলায় মহিলা অধিদপ্তরের বিউটিশিয়ান কনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

    নওগাঁর পত্নীতলায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বিউটিশিয়ান মিম্মাতুন জান্নাতের ( কনা ) বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার অসহায় দরিদ্র বেকার নারীদের স্বাবলম্বী করতে মোটা অংকের অর্থ ব্যায় করে গ্রামীন মহিলাদের আয়বর্ধক প্রকল্প হাতে নেয়। সে মোতাবেক উপজেলা মহিলা বিষয়ক অফিস বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে নারীদের কর্মক্ষম করে তোলেন। বিভিন্ন প্রশিক্ষণের মধে রয়েছে সেলাই প্রশিক্ষণ, ব্লক বাটিক প্রশিক্ষণ ও বিউটিশিয়ান প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে প্রতিটি প্রশিক্ষণার্থীদের দেওয়া হচ্ছে ১২ হাজার করে সন্মানি ভাতা।

    অফিস সূত্রে জানা যায়, বিউটিশিয়ান মিম্মাতুন জান্নাত কনা প্রায় একবছর আগে পাশ্ববর্তী উপজেলা মহাদেবপুর মহিলা বিষয়ক অফিস থেকে বদলীজনীত কারণে পত্নীতলা মহিলা বিষয়ক অফিসে যোগদান করেন। তিনি এই অফিসে যোগদান করার পরেই শুরু করে দেন বিভিন্ন ধরণের অনিয়ম ও দুর্নীতি। কখনো পিকনিকের নাম বলে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে ৪৫০-৬০০ টাকা করে আদায়, কখনো  অনুপুস্থিত প্রশিক্ষণার্থীদের উপস্থিত দেখিয়ে তাদের সাথে লিঁয়াজো মেন্টেন করে, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিজের মতো করে উল্টা-পাল্টা বুঝিয়ে সন্মানি ভাতার পুরো টাকা আত্নসাৎসহ বিভিন্ন ধরণের অনিয়ম ও দুর্নীতির  অভিযোগ উঠেছে।

    বিউটিশিয়ান ১৬ তম ব্যাচের সাবরিন সুলতানা দোলন ও মারুফা বলেন, আমরা প্রথম থেকে ২৩ জন বিউটিশিয়ান প্রশিক্ষণ গ্রহণ করছি। এর মধ্যে প্রায় এক মাস প্রশিক্ষণ করার পর রিভা খাতুন নামের একজন মেয়ের বিয়ে হয়। তারপর থেকে রিভা খাতুন অনিয়মিত। প্রশিক্ষণ শেষের দিকে হঠাৎ একদিন আমাদের প্রশিক্ষক মিম্মাতুন জান্নাত কনা বলেন, যদি কেউ জানতে আসে আমাদের ব্যাচের কতজন ছিলো? তখন আপনারা বলবেন যে ২৫ জন ছিলো। তখন আমরা বললাম আপা আর দুজন কে? উত্তরে কনা আপা বলেন: আরজিনা বেগম ও সুরাইয়া। তখন আমরা আবার কনা আপাকে বলি যে, আপা এরা দুজন তো আমাদের সাথে প্রশিক্ষণ করেনি। আমরা তাদের কোনদিন দেখিনি। তখন কনা আপা আমাদের বলে: আমি আপনাদের যেভাবে শিখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবেই বলবেন।

    নাম প্রকাশ অনিচ্ছুক শর্তে মহিলা বিষয়ক অধিদপ্তরের একাধিক অফিসস্টাফ বলেন, কনা আসার পর থেকেই প্রতি ব্যাচেই দুই জনের নাম বসায়ে দিয়ে টাকা উঠায়ে নেয়।

    অভিযুক্ত বিউটিশিয়ান ট্রেনার মিম্মাতুন জান্নাত কনার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এখানে ভাইবা পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী যাচাই-বাছাই করা হয়। যে ভাইবা বোর্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী যাচাই-বাছাই করেন। এখানে আমি কিভাবে টাকা আত্নসাৎ করবো। আমার উপর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

    এবিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরজ্ঞন পাল বলেন, এই বিষয়টি আমি জানার সাথে সাথে তাদের ডেকে কথা বলেছি। তারা বলেছে আমরা কেউ ১০ দিন কেউ ১৫ দিন উপস্থিত ছিলাম না। তারা আমাকে লিখিত দিয়েছে। সে অনুযায়ী কারো ১০ দিনের  কারো ১৫ দিনের সন্মানী কেঁটেছি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৬ জানুয়ারী, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ন