শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভোলাহাটে ভাতা বন্ধ মুক্তিযোদ্ধা লোকমান আলীর; মানবেতর জীবনযাপন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৩ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৭ পূর্বাহ্ন

    ভোলাহাটে ভাতা বন্ধ মুক্তিযোদ্ধা লোকমান আলীর; মানবেতর জীবনযাপন

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুই বছর যাবৎ মুক্তিযোদ্ধা ভাতা সহ যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন দলদলী ইউনিয়নের পোলাডাংগা (ঘোণটোলা) গ্রামের মৃত কশিমুদ্দিনের ছেলে লোকমান আলী। এখন তিনি মানবেতর জীবনযাপন করছেন বলে তিনি জানা গেছে।

    ভাতা বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা লোকমান আলী ক্রন্দনরত কণ্ঠে বলেন, আমার মুক্তিযোদ্ধা সনদে পিতার নাম কশিমুদ্দিনের পরিবর্তে ভুলবশত কলিমুদ্দিন হয়ে যাওয়ায় প্রায় দুই বছর ধরে আমার ভাতা সহ যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত আছি। তিনি আরও বলেন,আমি তিন বেলা খেতে পর্যন্ত পাই না। তোমার আব্বার চিকিৎসা  আমি পিআইও কাউছার আলম সরকারের কাছে থেকে মাঝে মধ্যে চাল-টাকা নিয়ে কোনোভাবে বেঁচে আছি।

    তিনি প্রতিবেদককে জানান, আমি অফিসে অফিসে ঘুরেও আমার সমাধান করতে পারিনি। তিনি গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকায় রহনপুর রহমতপাড়ার ক্যাপ্টেইন আলতাব হোসেনের অধিনে মুক্তিযুদ্ধ করেছিলেন বলে ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হকের সঙ্গে কথা বলে জানা গেছে। নুরুল হক জানান, আমরা মুক্তিযোদ্ধা লোকমান আলীর ব্যাপারে তদবির করে তার পিতার নাম সংশোধন করা হয়েছে। খুব তাড়াতাড়ি তার ভাতাদি চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। আমার কাছে অভিযোগ করলে আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে বলে জানান।

    এদিকে সোনালী ব্যাংকের ভোলাহাট শাখার ব্যবস্থাপক ও মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোঃ নেসার উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লোকমান আলীর পিতার নাম আর একই ইউনিয়নের অন্য একজন মুক্তিযোদ্ধার পিতার নাম একই হওয়ায় লোকমান আলীর ভাতা বন্ধ আছে বলে অনানুষ্ঠানিকভাবে আমি জানি। তবে খুব তাড়াতাড়ি এটার সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

    এরকম আরও কয়েকজনের নামের জটিলতা কিংবা সামান্য ভুলের জন্য ভাতা বন্ধ হয়ে আছে বলে জানা গেছে। ভাতা বঞ্চিতদের দাবি অল্প সময়ের মধ্যেই যেন তাদের বন্ধকৃত ভাতা সহ যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৭ পূর্বাহ্ন