শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিবস্ত্র করে ব্যবসায়ীকে মারধর, গ্রেফতার -৩

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৯ ডিসেম্বর, ২০২২ ০৯:৪২ পূর্বাহ্ন

    বিবস্ত্র করে ব্যবসায়ীকে মারধর, গ্রেফতার -৩

    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলা হাট এলাকায় এক ব্যবসায়ীকে বিবস্ত্র করে মারধর ও সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ তিনজনকে গেফতার করেছে। গ্রেফতারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলা হাট এলাকার সোহাগ (২৮), কালিগঞ্জ বাবু পাড়ার আনাস (২৭) ও জয়নগর মীরপাড়ার সাকিল (৩২)। গ্রেফতারকৃতদের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    ভুক্তভোগী ওই ব্যবসায়ী রোববার সকালে তাকে মারধর ও চাঁদা দাবির কথা উল্লেখ করে সাত জনের নাম ও অজ্ঞাতনামা ৫-৬ জনের কথা উল্লেখ করে মামলা দায়ের করেন।

    ভুক্তভোগী ওই ব্যবসায়ী জানান, গত ১১ ডিসেম্বর রাতে বটতলা হাট এলাকার আবু বাক্কারের নেতৃত্বে তাকে মারধর ও বিবস্ত্র করে রাস্তায় ঘুরানো হয়। এরসময় ওই তারা তার কাছে থাকা ১৪ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে তার আত্মীয় স্বজনরা এসে তাকে আবু বাক্কারের কাছ থেকে উদ্ধার করে।

    ওই ব্যবসায়ী আরো জানান, ওই দিনের ঘটনার ভিডিও ধারন করে তার কাছে ব্লাকমেলিং করছিলো ওই যুবকরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলো, পরে তাদের চাঁদা না দেওয়ার সেই ভিডিও ছড়িয়ে দেয়।

    এ বিষয়ে অভিযুক্ত আবু বাক্কারের বক্তব্য জানতে তাকে ফোন করেও পাওয়া যায়নি।

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, একজন ব্যবসায়ীকে নগ্ন করে মারধর করা হয়েছে এমন ঘটনা জানার পরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে শনিবার রাতে গ্রেফতার করেছে। রোববার ভুক্তভোগী ওই ব্যবসায়ী পর্নগ্রাফি সেই সাথে মারধর ও চাঁদা দাবির মামলা করেছেন। পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ ডিসেম্বর, ২০২২ ০৯:৪২ পূর্বাহ্ন