শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে যথাযথ মর্যদায় বিজয় দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৬ ডিসেম্বর, ২০২২ ১১:০৭ অপরাহ্ন

    শিবগঞ্জে যথাযথ মর্যদায় বিজয় দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযথ মর্যদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব,সাংস্কৃতিক গোষ্ঠী, বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচী পালন করে।

    দিবসটি উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বওে দীর্ঘদিন যাবত কোন শহীদ মিনার না থাকায়  অস্থায়ী  শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, অভিবাধন সালাম গ্রহণ, কুচকাওয়াজ প্রদর্শন ও মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, উপজেলা নির্বাহী অফিসার আবুর হায়াত উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বজলার রহমান সনু,উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,  শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ.পৌরসভার চেয়ারম্যান সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহম্মেদ নজমুল কবির মুক্তা প্রমুখ। পুস্পস্তবক অর্পনের পর ৭১এর শহীদের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের  উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধণা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা,ক্রেস্ট পাঞ্জাবী উপহার দেয়া হয়।

    এ ছাড়াও বিনোদপুর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সাংস্কৃতিক গোষ্ঠ, বিভিন্ন  বিভিন্ন ক্লিনিক ও ডায়গণষ্টিক সেন্টার, শিবগঞ্জ প্রেস ক্লাব, শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাব, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাব সহ বিভিন্ন ধরনের শতাধিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবস পালন করে।  এদিকে সকালে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য  ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ ডিসেম্বর, ২০২২ ১১:০৭ অপরাহ্ন