শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত আ.লীগ নেতাদের

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ ডিসেম্বর, ২০২১ ০৮:১৯ পূর্বাহ্ন

    বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত আ.লীগ নেতাদের

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের জান্নাত কামনা করে মোনাজাত করছেন খোদ আওয়ামী লীগের নেতারা। এমন একটি মোনাজাতের ভিডিও এখন ভাইরাল। ঘটনাটি রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর শহীদ মিনার চত্বরের।  মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানানোর পর মোনাজাতে এই দোয়া করেন সংশ্লিষ্টরা। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতিতে সেই মোনাজাতে সবাইকে আমিন বলতেও শোনা যায়।


    সূত্রমতে, উপজেলার তাহেরপুর শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে ওই মোনাজাতের সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। আর এ মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক।  মোনাজাতের ওই মুহুর্তে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদসহ উপস্থিত সবাইকে আমিন বলতে শোনা যায়।

    এ সংক্রান্ত একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মোনাজাতে আবদুর রাজ্জাক বলেন- ‘মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছেন, আল্লাহ তাদের সবাইকে জান্নাত দান করে দিও আল্লাহ। ’ এ সময় পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদসহ উপস্থিত সবাইকে আমিন বলতে শোনা যায়।

    তবে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ দাবি করেন, মোনাজাত করতে গিয়ে ভুলবশত এটি হয়েছে। পরে তা সংশোধন করে নেওয়া হয়েছিল।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ ডিসেম্বর, ২০২১ ০৮:১৯ পূর্বাহ্ন