শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শিবগঞ্জে চারতলা একাডেমিক ভবন উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১ ডিসেম্বর, ২০২২ ০৭:৫২ পূর্বাহ্ন

    শিবগঞ্জে চারতলা একাডেমিক ভবন উদ্বোধন

    শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজে পয়:নিষ্কাশন ও বিদ্যুৎ সরবরাহসহ নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আড়াই কোটি টাকা ব্যয়ে এ নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

    এ সময় তিনি বলেন, শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য সরকার প্রতিটি শিক্ষাঙ্গনে দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ করে দিচ্ছে। সেসব ভবনে সকল আধুনিক সুযোগ-সুবিধা থাকছে। ফলে শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে জ্ঞান অর্জন করতে পারছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত ও সম্মৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। কলেজের পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সেদিকেও নজর দিতে হবে।

    এ উপলক্ষে কানসাট সোলেমান ডিগ্রি কলেজে মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ আবদুল হামিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, কানসাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেনাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুনাল মুখার্জী ও গভার্নিং বডির সভাপতি সফিকুল আলম।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ ডিসেম্বর, ২০২২ ০৭:৫২ পূর্বাহ্ন