শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নৌপরিবহন সচিবের মায়ের ইন্তেকালে প্রতিমন্ত্রীর শোক

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ ডিসেম্বর, ২০২১ ১০:১৬ পূর্বাহ্ন

    নৌপরিবহন সচিবের মায়ের ইন্তেকালে প্রতিমন্ত্রীর শোক

    নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর মাতা জাহান আরা বেগম গতকাল (১৫ ডিসেম্বর ২০২১) বিকালে বার্ধক্যজনিত কারণে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত‍্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার স্বামী মরহুম এ কে এম তোফায়েল উদ্দিন চৌধুরী। তিনি ছয় ছেলে রেখে গেছেন। পেশায় তিনি গৃহিণী  ছিলেন।

    আজ সকাল ৯ টায় ফেনী জেলার সদরে ধলিয়া ইউপির মোহাম্মদপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা।

    নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক প্রকাশ: নৌপরিবহন সচিবের মাতা জাহান আরা বেগমের মৃত‍্যুতে গভীর শোক  ও দু:খ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

    আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান।

    নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর