শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ১৩৫০ লিটার চোলাই মদসহ আটক ২

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৩ নভেম্বর, ২০২২ ১১:০০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ১৩৫০ লিটার চোলাই মদসহ আটক ২

    শিবগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫০ লিটার চোলাই মদ দুজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প  থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার সরকারের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

    আটকরা হলেন- উপজেলার সরকারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সহিদুল ইসলাম (৩৬) ও আইন্দাপুকুর নওদাপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী অজনুর বেগম (৩৫)। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়। এ সময় মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোর্পদ করা হয়।

    শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, র‌্যাবের দায়ের করা মামলায় আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ নভেম্বর, ২০২২ ১১:০০ পূর্বাহ্ন