শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোমস্তাপুরে অস্ত্র ব্যবসায়ী ও মধুমতি এনজিও পরিচালক গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৮ নভেম্বর, ২০২২ ০২:২১ অপরাহ্ন

    গোমস্তাপুরে অস্ত্র ব্যবসায়ী ও মধুমতি এনজিও পরিচালক গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র ব্যবসায়ী ও  মধুমতি এনজিও পরিচালককে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোমস্তাপুর-চৌডালা ব্রীজের টোলঘরের সামনে একটি বিদেশী পিস্তুল, ৪রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল সহ তাকে আটক করে।

    গ্রেফতারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা’র (এনজিও)’র পরিচালক মাসুদ রানা।

    গোমস্তাপুর থানার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোমস্তাপুর থানার চৌডালা ব্রীজের টোলঘরের সামনে গোমস্তাপুর থানার এস আই অমিত দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ মাসুদ রানার দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তুল, ৪রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল সহ আটক করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১১, তারিখ ১৭-১১-২০২২খ্রি:। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মাসুদ রানাকে  চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, তাকে অস্ত্র সহ গ্রেফতারের সংবাদ সামাজিক গণমাধ্যম ফেইসবুকে  প্রচারের সাথে সাথে মধুমতি এনজিও’র শাখাগুলোতে গ্রাহকদের ভীড় লক্ষ্য করা গেছে। যে শাখাগুলো খোলা আছে, সেগুলোতে গ্রাহকরা টাকা উত্তোলনের জন্য শাখার সামনে অবস্থান করছে। তবে অনেক শাখার কর্মচারীরার অফিস বন্ধ করে গা ঢাকা দিয়েছে।

    আরো উল্লেখ যে, সাম্প্রতিককালে মধুমতি এনজিও’র কয়েকটি শাখার ব্যবস্থাপক ও কর্মচারী প্রায় সাড়ে ৩ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে এবং গত দুই সপ্তাহ ধরে গ্রাহকরা বিভিন্ন অফিসে টাকা উত্তোলনের জন্য গেলে বিভিন্ন কৌশলে তাদের ফিরিয়ে পাঠানো হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ নভেম্বর, ২০২২ ০২:২১ অপরাহ্ন