শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাবি শিক্ষার্থী মেঘলা হত্যার অভিযোগে স্বামী আটক

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ ডিসেম্বর, ২০২১ ১১:১৫ অপরাহ্ন

    ঢাবি শিক্ষার্থী মেঘলা হত্যার অভিযোগে স্বামী আটক
    মেঘলা ও ইফতেখার। ফাইল ছবি

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলাকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। ইলমা নৃত্যকলা বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তার স্বামী কানাডা প্রবাসী ব্যবসায়ী। মঙ্গলবার রাতে স্ত্রী হত্যার অভিযোগ তাকে আটক করে রমনা থানায় নিয়েছে যায় পুলিশ।

    জানা গেছে, ঢাবির এই শিক্ষার্থী সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার সাভারে। ইলমার এক সহপাঠী জানান, বিয়ের পর থেকেই ক্লাসে অনিয়মিত হয়ে পড়ে ইলমা। শ্বশুরবাড়ির লোকজন তার ওপর নজরদারি চালাত বলে মনে হয়েছে। কয়েক দিন আগে তার স্বামী কানাডা থেকে ফেরার পরই এই ঘটনা ঘটল।

    সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শামিমা বানু বলেন, ঘটনাটা আমি শুনেছি। এই শিক্ষার্থী দীর্ঘদিন হলে ছিল না। এর বেশি কিছু জানা নেই আমার। আমি খোঁজ নিচ্ছি।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এ গোলাম রাব্বানী বলেন, ঘটনাটা আমি শুনেছি। বিভাগের চেয়ারম্যান এবং তাদের সহপাঠীরা এখন ইউনাইটেড হাসপাতালে আছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে ঘটনার বিস্তারিত খুঁজে বের করার জন্য।

    বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় তার স্বামী ইফতেখার আবেদীনকে ইউনাইটেড হাসপাতাল থেকে আটক করা হয়েছে। তাদের বাসা বনানীতে। নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। মারধরের কারণে তার মৃত্যু হতে পারে। মরদেহ ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে। ভিকটিমের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর