শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

    আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা

    ১৪ নভেম্বর, ২০২২ ১১:০০ অপরাহ্ন

    আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

    শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক ও কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

    সোমবার সকাল ৯টা থেকে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

    অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ওই কারখানার ফিনিশিং ইনচার্জ রফিকুল আলম, কোয়ালিটি ইনচার্জ মাইন উদ্দিন, শ্রমিক মাহফুজ, শাহিনুর ইসলাম সহ অনেকেই জানান, আশুলিয়ার গণকবাড়ি এলাকার আর এল ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সেন্টারের ৬ষ্ট ও ৭ম তলায় মাহাবুবা নীটওয়্যার লিঃ বর্তমানে এস এম ফ্যাশন লিঃ নামের ওই পোশাক কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করে আসছিল। গেল আগস্ট, সেপ্টেম্বর  এবং অক্টোবর মাসের বেতন পরিশোধ না করে তালবাহানা শুরু করে মালিক পক্ষ। একাধিকবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। সর্বশেষ গত ৩১ অক্টোবর শ্রমিকরা তাদের বকেয়া বেতন চাইলে কোন টাকা দেয়া হবে না বলে জানিয়ে দেন কারখানার এমডি খাইরুল ইসলাম। একপর্যায়ে গত ১ নভেম্বর শিল্প পুলিশ-১এর পুলিশ সুপার বরাবরে শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়।

    এব্যাপারে মাহাবুবা নীটওয়্যার লিমিটেডের এমডি খাইরুল ইসলাম মুঠোফোনে জানান, এটা সম্পুর্ণ মিথ্যা কথা। তাদের সকলের বেতন দেয়া হয়েছে। তবে কেউ ৩ দিন, কেউ ১০ দিন এবং কেউ ওভারটাইমের টাকা পাবে। এছাড়া শ্রমিকদের বিভিন্নভাবে একটা চক্র উষ্কে দিয়ে এরকম কর্মকাণ্ড করাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

    এব্যাপারে শিল্প পুলিশ-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ জাফর বলেন, ঘটনায় শ্রমিকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ নভেম্বর, ২০২২ ১১:০০ অপরাহ্ন