শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১১ নভেম্বর, ২০২২ ০৭:৫৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

    ‘‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে- শিবগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

    উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা।

    মেলায় সরকারি-বেসরকারি দপ্তরের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। এছাড়া মেলায় স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থাও করা হয়। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে ২১টি স্টল স্থান পেয়েছে। শেষে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ নভেম্বর, ২০২২ ০৭:৫৭ পূর্বাহ্ন