শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জেলা হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে আওয়ামীলীগের শ্রদ্ধা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৪ নভেম্বর, ২০২২ ১০:১৯ পূর্বাহ্ন

    জেলা হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে আওয়ামীলীগের শ্রদ্ধা

    জেল হত্যা দিবসে চঁাপাইনবাবগঞ্জে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা। বৃহস্পতিবার  সকাল ৯টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচীর সূচনা হয়।

    পরে নেতাকর্মীরা শোক মিছিল সহকারে শহরের ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।  

    এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনউজ্জামান রোকন, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা, সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ নেতাকর্মীরা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ নভেম্বর, ২০২২ ১০:১৯ পূর্বাহ্ন