শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাত পোহালেই শিবগঞ্জের দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২ নভেম্বর, ২০২২ ০৪:৩৪ অপরাহ্ন

    রাত পোহালেই শিবগঞ্জের দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন

    রাত পোহালেই বুধবার (২ নভেম্বর) ২ দফায় স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জের দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন । এ দিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ই ভি এম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা (নৌকা), উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার  (স্বতন্ত্র) বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু (মোটরসাইকেল) ও শিবগঞ্জ পৌর জামায়াতের আমীর গোলাম আজম (আনারস) প্রতিদ্বন্দিতা করছেন।

    রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান জানান,  নির্বাচনে তিনজন চেয়ারম্যানসহ ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮০১ জন ও নারী ভোটার ১৯ হাজার ১৮৩ জন।

    অপরদিকে উপজেলা নির্বার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হায়াত জানান,নির্বিঘ্নে ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।আনসার, পুলিশ ,বিজিবি ও র‌্যাবের পাশাপাশি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন কেন্দ্রে স্ট্রাইকিং র্ফোস রাখা হয়েছে।

    প্রসঙ্গত: সীমানা জটিলতা সংক্রান্ত কারনে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু উচ্চ আদালতে একটি রীট দায়ের করায় উচ্চ আদালতের নির্দেশে ২ দফা নির্বাচনের তারিখ ঘোষণার পর নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশনাার।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর