শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৮ অক্টোবর, ২০২২ ০৭:৫০ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। যুবদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের ফুড অফিস মোড়স্থ বিএনপি কার্যালয়ে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. তসিকুল ইসলাম তসি। জেলা যুবদলের সভাপতি তাবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব মো. শামসুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শাউন সহ  চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।

    পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শাউনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে উপস্থিত হয়।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ অক্টোবর, ২০২২ ০৭:৫০ পূর্বাহ্ন