শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য হলেন একেএস জামান সম্রাট

    আসাদুজ্জামান মবিন, কিশোরগঞ্জ প্রতিনিধি

    ১৮ অক্টোবর, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ন

    তাড়াইলে জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য হলেন একেএস জামান সম্রাট

    কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড (তাড়াইল) সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ২টা ১০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সদস্য পদে ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পুলিশিং কমিটির সভাপতি একেএস জামান সম্রাট (তালা)।

    প্রিজাইডিং অফিসার উপজেলা কৃষি অফিসার আশরাফুল আলম বলেন, জেলা পরিষদ নির্বাচন ৬নং ওয়ার্ড (তাড়াইল) সাধারণ সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, তালা প্রতীকে ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলহাজ্ব একেএস জামান সম্রাট, টিউবওয়েল প্রতীকে ২৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার  করেছেন শহিদুল ইসলাম ও বৈদ্যুতিক পাখা প্রতীকে ২৭ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন আবুল কাশেম খান। তিনি আরো বলেন, মোট ভোটার সংখ্যা ছিল ৯৪ জন, উপস্থিত ভোটার ছিল ৯২ জন, এবং অনুপস্থিত ভোটার ছিল ২ জন।  

    নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে দাবি করে নির্বাচনের রিটার্নিং অফিসার কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, সারাদেশের মতো ৬নং ওয়ার্ড (তাড়াইল) ভোটকেন্দ্রও ছিল সিসি ক্যামেরার আওতায়। একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পেরে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ অক্টোবর, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ন