শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে মামলা দিয়ে সাংবাদিক পরিবারকে হয়রানির অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১২ অক্টোবর, ২০২২ ০৮:৪০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে মামলা দিয়ে সাংবাদিক পরিবারকে হয়রানির অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাজানো ঘটনায় মামলা দিয়ে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক এম. রফিকুল ইসলাম ও তাঁর পরিবারকে চরম হায়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিকারের জন্য সংশ্লিষ্ট উধ্র্বতন কর্তৃপক্ষের  সুদৃষ্টি কামনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাংবাদিক পরিবার।

    রোববার সকালে দাদনচকে তাঁর নিজ বাসায় সংবাদ সম্মেলনে দৈনিক দেশ বাংলা ও বিজয় নিউজ বাংলাদেশ নিউজ পোর্টালের সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এম রফিকুল ইসলাম জানান,২০১৯সালে সাগরিকা ময়নামতি (প্রাঃ) লি: নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছিলাম এবং কয়েকটি শাখাও খুলেছিলাম। প্রথম দিকে প্রতিষ্ঠানের জন্য সময় ব্যয় করতে পারায় সফলও হয়ে ছিলাম।  কিন্তু দু:খের বিষয় ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রায় দেড় বছর পর আমি গুরুতর অসুস্থ  হয়ে পড়ি।

     গত ০৯-০১-২০২১খ্রি. তারিখ হতে ০১-০৯-২০২১খ্রি. তারিখের মধ্যে কয়েকটি শাখার হস্তান্তর করি এবং টাকা লেনদেনসহ সমস্ত হিসাব নিকাশ লিখিত ভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। হিসাব নিকাশ বুঝিয়া দেয়ার পর টাক লেনদেন সহ যাবতীয় হিসান-নিকাশ গ্রহনকারীদের ওপর বর্তালেও গত  ২ অক্টোবর-২০২২ খ্রি. তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবুরী গ্রামের আকসারিমের ছেলে আবুল হায়াত আমাকে, আমার স্ত্রী ও ছেলেকে আসামী করে  ২ লাখ ৫৯ হাজার  ৭’শ টাকা পাওনা দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জ আদালতে মামলা করেছে। সাম্প্রতিককালে একই ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে মাইনুল ইসলাম ৫ লাখ ২৫ হাজার টাকা পাওনা দেখিয়ে আরো একটি মামলা করেছে। সে মামলায় আমি  ও আমার পরিবার জামিনে আছি।

    উল্লেখ্য যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাকালীন সময়ে আমি কোন শাখা থেকে কোন ধরনের অর্থ গ্রহন করিনি।তাছাড়া দুটি মামলার যে দিন, তারিখ, সময় ও স্থান দেখানো হয়েছে ওই দুইদিনই আমার সাথে কোন দেখা হয়নি । কথা কাটাকাটিতো দূরের কথা।  আমার ব্যবসা প্রতিষ্ঠান হস্তান্তরের পর থেকে অসুস্থতার কারনে আমি কোন অর্থ উপার্জন করতে না পারায়   দীর্ঘদিন যাবত অসহায় দিনযাবত করছি। তারপর আবার মরার ওপর খাঁড়ার ঘায়ের মত আমার ওপর দুটি মামলা করে আমার  ও আমার পরিবারের জীবনকে আরো দূর্বিসহ করে তুলেছে। এমতাবস্থায় আমি মিডিয়ার মাধ্যমে  সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টিকামনা করছি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ অক্টোবর, ২০২২ ০৮:৪০ পূর্বাহ্ন