শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড

    চরগাসীয়ায় দুই জলদস্যু গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত ২

    হাতিয়া প্রতিনিধি

    ১ অক্টোবর, ২০২২ ০৮:৩১ পূর্বাহ্ন

    চরগাসীয়ায় দুই জলদস্যু গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত ২

    নোয়াখালী হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই জলদস্যু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কবির ও সাহারাজ নামে দুই জলদস্যু নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিচ্ছিন্ন চর চরগাসীয়ায় এই ঘটনা ঘটে।

    এদিকে ঘটনার পর পরই অভিযান চালিয়ে কোষ্টগার্ড ৫ জলদস্যুকে অস্ত্রসহ আটক করে।

    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই জলদস্যু হলো ফখরুল গ্রুপের কবির ও সাহারাজ। এদের বাড়ি চরগাসীয়াতে।

    স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন থেকে এই চরে আধিপত্য বিস্তার করে আসছে খোকন ডাকাত। কিছুদিন আগে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় খোকন। এরপর চরের নিয়ন্ত্রণ আসে তার ভাই ফখরুল ইসলাম এর হাতে। সম্প্রতি খোকন জামিন পেয়ে পুনরায় চরের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইলে তার ভাই ফখরুল ইসলাম এর সাথে বিরোধ সৃষ্টি হয়।
    আজ সকালে খোকন তার দলবল নিয়ে চরগাসীয়ায় আক্রমন করলে ফখরুল গ্রুপের সাথে সংঘর্ষ হয়। এসময় ব্যাপক গোলাগুলিতে দুই জন নিহত হয়। নিহত দুই জন ফখরুল গ্রুপের সদস্য।

    হাতিয়া কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে: সাফিউল কিঞ্জল জানান,  চরগাসীয়ায় দুই জলদস্যু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে অভিযান করে কোষ্টগার্ডের একটি টিম। সংঘর্ষে দুই জন নিহত হয়েছে বলে শুনেছেন। তবে কোন মৃতদেহ দেখতে পাননি।এসময় তিনটি একনালা বন্দুক, দুই রাউন্ড গুলি, ৬ টি রামদা ও ৬টি লোহার রড সহ ৫ জনকে আটক করা হয়। আটক সবার বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ অক্টোবর, ২০২২ ০৮:৩১ পূর্বাহ্ন