শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সৈয়দপুরে বিমানের চাকায় ত্রুটি, যাত্রা বাতিল করে হোটেলে ২৫ যাত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৫ পূর্বাহ্ন

    সৈয়দপুরে বিমানের চাকায় ত্রুটি, যাত্রা বাতিল করে হোটেলে ২৫ যাত্রী

    নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের সামনের চাকায় ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েন বিমানের ২৫ যাত্রী। পরে রাত সাড়ে ১০টার দিকে ২৫ যাত্রীকে সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে কর্তৃপক্ষ।

    বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে ২৫ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি (বিজি ৪৯৬) সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। এর আগে রাত ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে এ ঘটনা ঘটে। বিষয়টি  নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ।

    তিনি বলেন, রাত ৯টায় ২৫ মিনিটে ঢাকাগামী ২৫ জন যাত্রী নিয়ে বিমানের ওই ফ্লাইটটি উড্ডয়নের সূচি ছিল। কিন্তু চাকায় ত্রুটির কারণে তা বাতিল করা হয়েছে এবং ঢাকাগামী যাত্রীদের শহরের আবাসিক হোটেলে  থাকার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে আরেকটি ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পৌঁছে দেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৫ পূর্বাহ্ন