শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জামিন পেলেন ফেনীর সাংবাদিক গাজী হানিফ

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৫৪ অপরাহ্ন

    জামিন পেলেন ফেনীর সাংবাদিক গাজী হানিফ

    ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক অগ্রসর পত্রিকার ফেনী প্রতিনিধি সাংবাদিক গাজী হানিফ এর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে সোনাগাজীর মেজর সোলায়মান (অবঃ) এর ছেলে ওমর বিন সোলায়মান কর্তৃক চট্টগ্রামের সাইবার পিটিশন মামলা নং ২২৭/২১ (ফেনী) দায়ের করে।

    সাংবাদিক গাজী হানিফ ১৪ সেপ্টেম্বর (বুধবার) সকালে চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করে সাংবাদিকতার পরিচয়পত্র ও সংবাদ প্রকাশের প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপন করে জামিন প্রার্থনা করলে সাইবার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সন্তুষ্ট হয়ে তার জামিন মঞ্জুর করেন।

    উল্লেখ্য যে, সোনাগাজীর মুহুরী প্রজেক্ট সংলগ্ন এলাকায় সরকারি সড়ক দখল করে তারকাঁটার ঘেরা ও লোহার গেইট লাগিয়ে জনসাধারণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অবসরপ্রাপ্ত মেজর সোলায়মানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে ও ফেনীর জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক গাজী হানিফ।

    জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে ঐ সাবেক সেনা কর্মকর্তাকে তারকাঁটা ও লোহার গেইট সরিয়ে নিতে বলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক গাজী হানিফকে দেখে নেওয়ার হুমকি দেন ও চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে (সাইবার পিটিশন মামলা নং ২২৭/২১) ২ কোটি টাকার মানহানীর মামলা দায়ের করে নানাভাবে হয়রানি করেন।

    সাংবাদিক গাজী হানিফ এর পক্ষে নিযুক্ত এডভোকেট জোবায়ের মিরাজ, চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও এডভোকেট গোলাম মাওলা মুরাদ, এডভোকেট আবু বক্কর সহ সিনিয়র আইনজীবীগণ জামিন আবেদন করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৫৪ অপরাহ্ন