শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সোনামসজিদে হযরত শাহ নেয়ামতুল্লাহ’র ওরশ পালিত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১১:১৮ পূর্বাহ্ন

    সোনামসজিদে হযরত শাহ নেয়ামতুল্লাহ’র ওরশ পালিত

    শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনামসজিদের সংলগ্ন হযরত শাহ নেয়ামতুল্লাহ (র:) এর মাজারে শুক্রবার দিনব্যাপী পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় ভাদ্র মাসের শেষ শুক্রবারে এবারও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে তোহখানা মাজার এলাকায় কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

     সকালে দোয়া মাহফিল ও তোহখানা জামে মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে জুম্মার নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গলে বিশেষ মোনাজাত করা হয়। ওরশ শরীফ অংশ নেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। জুম্মার নামাজের পর দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের হযরত শাহ নেয়ামতুল্লাহ’র (র:) পরিধেয় বিভিন্ন পোষাক ও আসবাবপত্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

    ওরশ উপলক্ষে বৃহস্পতিবার থেকেই ধর্মপ্রাণ মানুষেরা ঔরশে আসতে থাকে এবং এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাত কাটায়। পাশাপাশি ছোট সোনামসজিদ সংলগ্ন মহাসড়কের দু’ধারে বিভিন্ন পণ্য সামগ্রীর মেলা বসে। অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে মেলা প্রাঙ্গণ ও ওরশ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১১:১৮ পূর্বাহ্ন