শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ভোট পুনঃগণণায় পরাজিত প্রার্থী বিজয়ী

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৫ অগাস্ট, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ভোট পুনঃগণণায় পরাজিত প্রার্থী বিজয়ী

    শিবগঞ্জে গত ইউপি নির্বাচনে সদস্য পদে পরাজিত প্রার্থী ভোট গণণায় অনিয়মের অভিযোগে আদালতে রীটের প্রেক্ষিত আদালত কর্তৃক ভোট গণনার মাধ্যমে মাত্র এক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন পরাজিত প্রার্থী টিয়া আলম। ঘটনাটিি জেলার শিবগঞ্জ উপজেলার ৫নং চককীর্তি ইউনিয়নের, ৪নংওয়ার্ডের। সোমবার (২২আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ আদালতে পুনরায় ভোট গণনা শেষে এ রায় ঘোষণা করেছেন নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ সুমন কুমার কর্মকার।

    জানা যায়, গত ২৮ নভেম্বর ২০২১খ্রি. শিবগঞ্জ থানার ৫ নং চককীর্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে৪ নং ওয়ার্ডের মেম্বার পদে  প্রার্থী আনারুল ইসলাম  ১১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বদ্বী টিয়া আলম পেয়েছিলেন ১১১৪ ভোট। মাত্র৫ ভোটের ব্যবধানে নির্বাচনে পরাজিত প্রার্থী টিয়া আলম পুনরায় ভোট গণনার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র সহকারী জজ ১ম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে রিট করেন।

    তথ্যটি নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান বলেন, বিষয়টি আমলে নিয়ে ওই কেন্দ্রের ভোট পুনরায় গণনার আদেশ দেন সিনিয়র সহকারী জজ সুমন কুমার কর্মকার। ২২আগষ্ট প্রকাশ্যে ৪ নং ওয়ার্ডের ভোট পুনরায় গণনা করা হয়। এতে টিয়া আলমের পক্ষে ১১০৫ ভোট এবং আনারুল ইসলামের পক্ষে ১১০৪ ভোট পাওয়া যায়। কাজেই, আদালত ১ ভোটের ব্যবধানে আদালত টিয়া আলমকে জয়ী ঘোষণা করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ অগাস্ট, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন