শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব

    সেন্ট মার্টিনে আটকা সহস্রাধিক পর্যটক

    নিজস্ব প্রতিবেদক

    ৫ ডিসেম্বর, ২০২১ ০৮:৫২ পূর্বাহ্ন

    সেন্ট মার্টিনে আটকা সহস্রাধিক পর্যটক
    সেন্ট মার্টিনগামী জাহাজ

    ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে সেখানে বেড়াতে যাওয়া সহস্রাধিক পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে।

    সূত্রমতে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে সমুদ্র উত্তাল এবং ৩নং সতর্ক সংকেত থাকায় সেন্ট মার্টিনে রোববার ও সোমবার জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে টেকনাফ উপজেলা প্রশাসন। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

    জানা গেছে, প্রতিদিন ৮টি জাহাজে করে ৪ হাজারেরও অধিক পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে বেড়াতে যায়। জাহাজগুলোর মধ্যে ৬টি টেকনাফ-সেন্ট মার্টিন, ১টি কক্সবাজার-সেন্ট মার্টিন এবং আরেকটি চট্টগ্রাম-সেন্ট মার্টিন রুটে যাতায়াত করে।

    ইউএনও পারভেজ চৌধুরী জানান, 'আবহাওয়া খারাপ এবং সমুদ্রবন্দরে ৩নং সতর্ক সংকেত থাকায় সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রবিবার থেকে আগামীকাল সোমবার পর্যন্ত জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়বে না। আবাহাওয়া পরিস্থিতি যতদিন ভালো হচ্ছে না ততদিন এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

    সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ বলেন, শনিবার সমুদ্রবন্দরে ৩নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলায় জাহাজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজ সেন্ট মার্টিন যাবে না।

    তিনি আরো বলেন, 'সেন্ট মার্টিন দ্বীপে ১৫৪টি আবাসিক হোটেলে বর্তমানে সহস্রাধিক পর্যটক রয়েছে। যারা ফিরে যেতে পারেনি। কারণ সেন্ট মার্টিন থেকে জাহাজ ছাড়ার পরে উপজেলা প্রশাসন থেকে জাহাজ বন্ধের ঘোষণা আসে। এতে পর্যটকদের পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপে থাকতে হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ ডিসেম্বর, ২০২১ ০৮:৫২ পূর্বাহ্ন