শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ২১ আগষ্ট গ্রেনেড হামলাার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২২ অগাস্ট, ২০২২ ০৫:৩৩ পূর্বাহ্ন

    ২১ আগষ্ট গ্রেনেড হামলাার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

    ২০০৪সালের ২১ আগষ্ট গ্রেনেড প্রধান মন্ত্রী শেখ হাসিনার জনসভায় জামায়াত বিএনপির মদদে গ্রেনেট  হামলায় নিহত শহীদদের স্মরনে চাঁপাইনবাবগঞ্জে পৌর আওয়ামী লীগের উদ্দোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    এ উপলক্ষে রবিবার  সকালে  আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। এই দিনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আ’লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আ’লীগের সন্ত্রাস বিরোধী শান্তি  সমাবেশে ভয়াবহতম গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামীলীগের  আইভি রহমান সহ ২৪জন আওয়ামী লীগের  নেতাকর্মীকে হত্যা ও শতাধিক নেতাকর্মীকে  চিরতরে পঙ্গু  করা হয়। হামলাকারীদের উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নেতৃত্ব শুন্য করা। এই হামলার নেপথ্যে জামায়াত বিএনপি মূখ্য ভুমিকা পালন কওে বলে বক্তাদের অভিযোগ। এ হামলার হুকুমদাতা ও পরিকল্পনাকারীদের  বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির  দাবী জানান বক্তারা।

    সমাবেশে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  ও সাবেক সংসদ সদস্য  জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য  আবদুল ওদুদ বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডঃ গোলাম রাব্বানী,  সেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আওয়াল গণি, জোহা সহ ছাত্র লীগ, যুব লীগ, মহিলা লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ অগাস্ট, ২০২২ ০৫:৩৩ পূর্বাহ্ন