শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২০ অগাস্ট, ২০২২ ০৫:৪৪ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

    জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শিবগঞ্জে এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষ। শিবগঞ্জ পৌরসভার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটিয়েছে পৌর এলাকার নতুন আলিডাঙা মহল্লার তপন কুমার বান্ধ্যার ছেলে অমিত কুমারসহ তার সমর্থকরা। এ নিয়ে ভূক্তভোগী প্রবীর কুমার বান্ধ্যা নিরাপত্তা চেয়ে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। শুক্রবার বিকালে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সাধারণ ডায়েরির প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে। আদালত নির্দেশনা দিলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

    সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে- গত ২০ জুলাই জমিজমা সংক্রান্ত বিরোধ নিরসনের লক্ষে শিবগঞ্জ পৌরসভায় সালিশ শেষে প্রবীর কুমার বাড়ি ফেরার পথে পৌরসভার দক্ষিণ গেটের পাশের প্রতিপক্ষ অমিত কুমারসহ তার লোকজন তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে ওই জিডির প্রতিবেদন আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত নির্দেশনা দিলেই ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।  

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ অগাস্ট, ২০২২ ০৫:৪৪ পূর্বাহ্ন