শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

    আসাদুজ্জামান মবিন, কিশোরগঞ্জ প্রতিনিধি

    ১৫ অগাস্ট, ২০২২ ১০:০৩ অপরাহ্ন

    তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

    কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম  শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

    উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা যুবলীগ বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করেছে।

    জানা গেছে, ১৫ আগস্ট সোমবার সকালে  উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার লুবনা শারমিন, সহকারি কমিশনার ভূমি মনোনীতা দাস, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক উদ্দিন আহম্মেদ, তাড়াইল থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

    উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে দুপুর ১২ টার দিকে একটি শোক র‍্যালি বের হয়।

    অপরদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  আব্দুল হাইয়ের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর