শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অবশেষে কক্সবাজার বিমানবন্দর তদারকিতে বিমানবাহিনী

    নিজস্ব প্রতিবেদক

    ৪ ডিসেম্বর, ২০২১ ০৮:৩৯ পূর্বাহ্ন

    অবশেষে কক্সবাজার বিমানবন্দর তদারকিতে বিমানবাহিনী
    কক্সবাজার বিমানবন্দর

    অবশেষে সেই অরক্ষিত কক্সবাজার বিমানবন্দরের তদারকির জন্য বিমানবাহিনী নিয়োগ করেছে বিমান কর্তৃপক্ষ। শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে বিমানবাহিনীর সদস্যরা রানওয়ের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন বলে জানা গেছে।

    গত ৩০ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরে বিমানের ডানায় দুই গরুর ধাক্কার ঘটনা দেশজুড়ে তুমুল আলোচিত হয়। এরই প্রেক্সিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে। গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ হানিফ।

    তিনি জানান, বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ার পর সীমানা প্রাচীর নির্মাণ কাজও শুরু হয়। ইতিমধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মেম্বার সিকিউরিটি গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফি বিমানবন্দর পরিদর্শন করে গেছেন।

    জানা গেছে, বাংলাদেশ বিমানবাহিনীর ২০ সদস্য বিমানবন্দর তদারিকর কাজে নিয়োজিত হয়েছেন। তারা গতকাল থেকে বিমানবন্দরের চতুর্দিক তদারকি করছেন। এরপর থেকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে।
     
    সূত্রমতে, গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল ৫টা ৫৭ মিনিটে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের ১৭নং ডেল্টা পোস্টে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের সময় বিমানের ডান পাশের পাখায় ধাক্কা লেগে ২টি গরুর মৃত্যু হয়। এ ঘটনায় পুরো জেলায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিমানবন্দরের মত গুরুত্ব স্থানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দেয় সংশ্লিষ্ট মহলে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ ডিসেম্বর, ২০২১ ০৮:৩৯ পূর্বাহ্ন