শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পত্নীতলায় টেন্ডার ছাড়াই সরকারি হাসপাতালের গাছ কাঁটার অভিযোগ

    মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ১০ অগাস্ট, ২০২২ ০৭:৫০ পূর্বাহ্ন

    পত্নীতলায় টেন্ডার ছাড়াই সরকারি হাসপাতালের গাছ কাঁটার অভিযোগ

    নওগাঁ পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহর বিরুদ্ধে টেন্ডার ছাড়াই একাধিকবার বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কাঁটার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে নিজের অপরাধ অন্যের উপর চাঁপিয়ে দিয়ে তিনি দাবি করেন, আমার অনুপস্থিতিতে আমাদের জুনিয়র মেকানিক মো: রাশেদ এই গাছ কেঁটেছে।  

    জানা গেছে, কিছুদিন আগে টেন্ডার ছাড়াই পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মের মূল গেটের পাশে আম গাছ, মসজিদের সামনে ও জরুরি বিভাগের সামনে বর্তমান গাড়ি রাখার গ্যারেজ এর স্থানে ও এর আশেপাশে মেহগনীসহ বিভিন্ন প্রজাতির গাছ কেঁটে বিক্রি করেছেন ডা. খালিদ সাইফুল্লাহ। তবে  মূল গেটের সামনে আমগাছ কাটার পরেই বাধা হয়ে দাঁড়ায় এলাকার সচেতন ব্যক্তিরা, যার ফলে নিজের অপরাধ হাসপাতালের যুনিয়র মেকানিক মো: রাশেদ এর উপর দেন।

    এলাকার সচেতন ব্যক্তিরা জানান,  আমরা মাঝে মধ্যেই দেখি আমাদের হাসপাতালের গাছ কাঁটা হচ্ছে। কেন কাঁটা হচ্ছে? কী কারণে কাঁটা হচ্ছে এই প্রশ্ন কাকে কররো আর কেই বা উত্তর দিবে। আমাদের হাসপাতাল তো আর আগের মতো নেই, বর্তমানে কশাই খানাই পরিণত হয়ে গেছে। তারা আইন ও নীতিমালা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ইচ্ছে মতো সরকারি হাসপাতাল পরিচালনা করছে।

    এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন, হাসপাতালের মূল গেটের সামনে যে গাছটি কাঁটা হয়েছে সেই সময় আমি ছুটিতে ছিলাম। জুনিয়র মেকানিক রাশেদ গাছ কেঁটেছে। আর মসজিদের সামনে ও জরুরি বিভাগের আশে পাশে যে গাছগুলো ছিলো সেইগাছ কেঁটে বিক্রি করে হাসপাতালের মসজিদের কাজে লাগানো হয়েছে।

    আপনার অনুমতি ছাড়া জুনিয়র মেকানিক মো: রাশেদ কিভাবে গাছ কাঁটতে পারে ও সরকারি গাছ কোন ক্ষমতাবলে টেন্ডার ছাড়া কাঁটা হয়েছে ?এমন প্রশ্ন করলে ডা. খালিদ সাইফুল্লাহ কোন উত্তর না দিয়ে বিভিন্ন ধরণের তালবাহানা দেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিটন সরকার এর নিকট পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি গাছ টেন্ডার ছাড়া কাঁটার কারণ জানতে চাইলে তিনি বলেন, গাছ কাঁটার বিষয়ে আমার জানা নেই।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১০ অগাস্ট, ২০২২ ০৭:৫০ পূর্বাহ্ন