শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সোনামসজিদ সীমান্তে ওয়ান স্যুটার গান, ফেন্সিডিল উদ্ধার

    সাজিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ

    ৩ অগাস্ট, ২০২২ ০৮:২১ অপরাহ্ন

    সোনামসজিদ সীমান্তে ওয়ান স্যুটার গান, ফেন্সিডিল উদ্ধার

    সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে দুই রাউন্ড গুলিসহ মালিকবিহীন একটি ওয়ান স্যুটার গান এবং ৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত ওয়ান স্যুটার গান, গুলি এবং ফেন্সিডিলের আনুমানিক সিজার মূল্য ৩৪ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।

    সূত্রমতে, বুধবার(৩ আগস্ট) আনুমানিক রাত ৩ টা ১০ মিনিটে নিজস্ব তথ্যের ভিত্তিতে ৫৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসির নেতৃত্বে সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ৪ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে দাড়ি তেগাছিয়া নামক স্থান অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়।

    রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত ওয়ান স্যুটার গান, গুলি এবং ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর